লক্ষাধিক গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা
সিট বেল্ট সিস্টেমে সমস্যা থাকার কারণে এক লাখ ২৫ হাজারের অধিক গাড়ি ফেরত নিচ্ছে টেসলা। এখন পর্যন্ত ১০৪টি গাড়ির মালিক বিশেষ এই ত্রুটির উল্লেখ করে ওয়ারেন্টি দাবি করেছেন। তবে, এর ফলে এখনও কোন সংঘর্ষ, প্রাণহানি বা আঘাতের কথা শোনা যায়নি। খবর এনগ্যাজেট ও সিএনএন।
খবরে বলা হয়, টেসলা গাড়ির ‘সিট বেল্ট সতর্কীকরণ’ সিস্টেমটি চালকদের কানে শোনা ও চোখে দেখার মাধ্যমে সিট বেল্ট রিমাইন্ডার সংকেত দিয়ে থাকে। এর মাধ্যমে চালকদের সতর্ক করা হয় যে, তাদের সিট বেল্টটি বাঁধা হয়নি।
যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ‘ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেইফটি অ্যাডমিনিস্ট্রেশন বা এনএইচটিএসএ’ বলেছে, টেসলার নির্দিষ্ট কয়েকটি গাড়িতে কানে শোনা ও চোখে দেখার মাধ্যমে সিট বেল্টের বিভিন্ন রিমাইন্ডার সংকেত চালকদের নির্ধারিত সময়ে বন্ধ হচ্ছিল না। আর এই ত্রুটি হাইওয়েতে গাড়ি চালানোয় দেশটির ফেডারেল আইনের শর্ত পূরণ করে না।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সরিয়ে নেওয়া গাড়িগুলোর মধ্যে রয়েছে– ২০১২-২০২৪ মডেল এস, ২০১৫-২০২৪ মডেল এক্স, ২০১৭০২০২৩ মডেল ৩ ও ২০২০-২০২৩ মডেল ওয়াই।
টেসলা প্রধান ইলন মাস্ক জুন মাস থেকে ত্রুটি থাকা গাড়িগুলোতে বিনামূল্যে একটি অনলাইন সফটওয়্যার আপডেট শুরু করার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে।
ডিবিটেক/বিএমটি





